শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৭ নং ওয়ার্ডে রমজান উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ

রবিবার, ১৭ এপ্রিল ২০২২ | ৯:১১ অপরাহ্ণ

নাসিক ৭ নং ওয়ার্ডে রমজান উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ এপ্রিল রবিবার (১৫ রমযান) সকাল ১০ ঘটিকার সময় নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া ছোট জামে মসজিদের সামনে সর্বস্তরের গরিব দুঃখী মানুষকে রমযানের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রমজানের উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী তানজিম কবির সজিব (সজু),উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ,ডাঃ হাফেজ মাওঃ মানজুরুল ইসলাম,বিশেষ অতিথি, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোস্তফা কামাল,বিশিষ্ট সমাজ সেবক মোঃ শামছুল হক প্রধান,হাজী মোঃ আব্দুর রশিদ ,জনাব মোঃ দুলাল হোসেন সরকার , হাজী মোঃ অহিদুল্লাহ , মোঃ বিল্লাল হোসেন সরকার ,জহির মোহাম্মদ রোমান দেওয়ান , হাফেজ মাও. ইয়াকুবসহ আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন। রমযানের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াধানে ছিলেন মোঃ আয়নাল হোসেন সরকার ।
এসময় প্রধান অতিথি নাসিক ৭ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও সমাজ সেবক হাজী তানজিম কবির সজিব সজু বলেন, এলাকার গরিব অসহায় মানুষের পাশে ছিলাম থাকব ।গরিব ও দুঃখী অসহায় মানুষকে সামন্য রমযানের উপহার সামগ্রী দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি।আমি ঈদুল ফিতর এর আগে আবারও নাসিক ৭ নং ওয়ার্ডে অসহায় গরিব মানুষকে ঈদ সামগ্রী দেওয়ার চেষ্ঠা করব। যাতে করে সবাই সুন্দর ভাবে রমযান ও ঈদ আনন্দ করতে পারে সেলক্ষ্যে এলাকার অসহায় মানুষের পাশে আছি থাকব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন