সিদ্ধিরগঞ্জে দুটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ মার্চ) দুপুরে ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুপুরের দিকে হঠাৎ করেই দুটি ঝুটের গোডাউনে আগুন লাগে।
মুহূর্তেই পাশের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে আদমজী ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা জানা যাবে বলে জানান রুহুল আমিন।