শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক মাসুম বিল্লাহ করোনায় আক্রান্ত, দোয়া কামনা

রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ৪:২২ অপরাহ্ণ

সাংবাদিক মাসুম বিল্লাহ করোনায় আক্রান্ত, দোয়া কামনা

মোঃ জিয়াউর রহমান: আড়াইহাজারের সর্বজন পরিচিত আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি, সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাসুম বিল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সবাইকে তাঁর সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।

রোববার (৬ ফেব্রুয়ারি) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে গত তিনদিন ঠান্ডা ও জ্বরে আক্রান্ত থাকায় তিনি করোনা পরীক্ষা করান। সবার আগে সর্বশেষ বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে ছুটে চলা মানুষটির অনুপস্থিতি আজ অনুভব করছে পুরো আড়াইহাজার উপজেলা।সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী, নির্ভীক সাংবাদিক মাসুম বিল্লাহ দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনা রইলো।

এদিকে মাসুম বিল্লাহ’র সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও সহকর্মীবৃন্দ।

পাশাপাশি তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার আহবান করেছে সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পরিবার। মাসুম বিল্লাহ’র সুস্থতায় দোয়া চেয়েছেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সদস্য বৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন