শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এমপি বাবু’র সুস্থতা কামনায়,যুবলীগ নেতা সাত্তার সরকারের আয়োজনে দোয়া

শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২ | ১:১৬ পূর্বাহ্ণ

এমপি বাবু’র সুস্থতা কামনায়,যুবলীগ নেতা সাত্তার সরকারের আয়োজনে দোয়া

আড়াইহাজারে এমপি নজরুল ইসলাম বাবু’র পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকারের আয়োজনে কদমিরচর এলাকায় তার নিজ বাসভবনে এ দোয়া মাহফিল হয়।

ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল মোল্লার সভাপতিত্বে ও যুবলীগ নেতা খলিল মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন, ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার কাসেম আলী,বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী মো.শহিদুল ইসলাম, খালেক মোল্লা,সাবেক মেম্বার দুলাল মিয়া ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে যুবলীগ নেতা সাত্তার সরকার বলেন, ‘শুরু থেকে করোনার ভয়কে জয় করে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন আমাদের প্রান প্রিয় নেতা নারায়ণগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। দল ও দেশের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি এখন করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। আমরা সবাই মহান আল্লাহ কাছে দোয়া করছি, তিনি যেন দ্রুত করোনামুক্ত হয়ে আবারও আড়াইহাজারের গরিব, দুঃখী,মেহনতী, খেটে খাওয়া মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন।

দোয়া মাহফিলে এমপি নজরুল ইসলাম বাবু ও তার পরিবারে সদস্যদের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন কদমীরচর বড়বাড়ী জামে মসজিদের ইমাম ও খতীব।

উল্লেখ্য,এমপি নজরুল ইসলাম বাবু _সংসদ অধিবেশনে যোগ দিতে গত শনিবার (১৫ জানুয়ারি ) করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। বর্তমানে তার (নজরুল ইসলাম বাবু )শারীরিক অবস্থা কিছুটা ভালো। তিনি সবাইকে তাঁর সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন