রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান পরিবারের রোগমুক্তি কামনায় রুবেল দেওয়ান’র দোয়া

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৫:০৯ পূর্বাহ্ণ

ওসমান পরিবারের রোগমুক্তি কামনায় রুবেল দেওয়ান’র দোয়া

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মোঃ নাসিম ওসমানের সহ-ধর্মিণী, আলহাজ্ব আজমেরী ওসমানের আম্মা ও জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্যদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন, মোঃ রুবেল দেওয়ান।
সোমবার (৫ই অক্টোবর) বিকেলে ফতুল্লার শাসনগাঁ বিসিক শিল্প নগরী এলাকার জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রুবেল দেওয়ান’র সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম মুন্না’র সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মোঃ নাসিম ওসমানের সহ-ধর্মিণী, আলহাজ্ব আজমেরী ওসমানের আম্মা ও জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমান তার মেয়ে আফরিন ওসমান, আইরিন ওসমান, জামাতা ইফতেখার আহমেদ, নাতি সহ ওসমান পরিবারের সকল সদস্য ছাড়াও নাসিম ওসমান দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি তরিকুল ইসলাম লিমন এর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল পরিচালনা করেন, পঞ্চবটী পৌর ট্রাক সিটি টার্মিনাল জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ।

এসময় মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলার সভাপতি মোঃ লিয়াকত হোসেন বেপারী, সহ-সভাপতি নিজাম শিকদার, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক হাসান আলী, মোঃ সজীব, পঞ্চবটী সিএনজি মালিক সমিতির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সংগঠনের সদস্য মোঃ মুসা, জামির উদ্দিন বাবু ও মোঃ আলী প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন