আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী, যার পুরো পরিবার মাদকের ব্যবসার সাথে জড়িত সেই সোহেল এবার ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) এই প্রার্থীকে ফুটবল প্রতীক দেয়া হয়েছে। সে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং উক্ত ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদের প্রতিদ্বন্ধিতা করছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সোহেল মনোনয়ন দাখিল করেছিলেন।
জানা গেছে, আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামের একটি পরিবার সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত বিষয়টি পুরো উপজেলায় ওপেন সিক্রেট। এই পরিবারটি উপজেলায় প্রথম মাদক ব্যবসার প্রচারপ্রসার করে। পরিবারের কোন সদস্য গ্রেফতার হলে অন্য সদস্যরা এই ব্যবসার হাল ধরেন। যার কারণে বন্ধ হচ্ছেনা মাদক বিক্রি। তাদের পরিবারের সদস্য নির্বাচনে নামায় এবার আতঙ্ক আর ভয় ছড়িয়েছে গ্রামজুড়ে।
আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন জানান, সোহেল নামের একজনকে ফুটবল প্রতীক দেওয়া হয়েছে। সে মাদক ব্যবসায়ী কিনা তা জানা নেই।