শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ | ১:৫৩ অপরাহ্ণ

আড়াইহাজারে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা
আড়াইহাজার থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যেগে শনিবার সকাল ১১টায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও কেককাটার আয়োজন করা হয়। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুল হক হাওলাদার, কালাপাহাড়িয়া ফাড়িঁর ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আলমগীর কবির শাহীন সরকার, বিশনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, উপপরিদর্শক শিব সংকর, সজিব আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন