সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়গঞ্জের রূপগঞ্জের আরএফএল ফার্নিচার মেটাল ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকান্ডে …

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | ২:০১ অপরাহ্ণ

নারায়গঞ্জের রূপগঞ্জের আরএফএল ফার্নিচার মেটাল ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকান্ডে …

নারায়ণগঞ্জের ডাক.কম :  নারায়গঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় আরএফএল ফার্নিচার মেটাল ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে যানাযায় ২০ সেপ্টেম্বর)রবিবার সকালে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. শাহজাহান জানান, কারখানার শেডের ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সাথে সাথে আগুনের শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার ও ডেমরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আরএফএল ফার্নিচার মেটাল ইন্ডাষ্ট্রিজের ম্যানেজার (এডমিন) মো. মামুন জানান, আগুনে পুড়ে কারখানার ভিতরে থাকা তৈরি করা বিভিন্ন ধরনের মেটাল ফার্নিচার, ফার্নিচার তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন কাচাঁমাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। …




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন