শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঞ্চন পৌরসভা ৯নং ওয়ার্ডে শফিউল্লাহ মিলনের শুভেচ্ছা, সমর্থন ও উন্নয়নের অঙ্গীকার

বুধবার, ১৮ মার্চ ২০২৬ | ৫:১৮ অপরাহ্ণ

কাঞ্চন পৌরসভা ৯নং ওয়ার্ডে শফিউল্লাহ মিলনের শুভেচ্ছা, সমর্থন ও উন্নয়নের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ডে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জোরালো গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থী মোঃ শফিউল্লাহ মিলন। তিনি প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। এ সময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটাব টেকপাড়া গ্রামের মরহুম মোঃ পানাউল্লাহ মাস্টার সাহেবের সুযোগ্য নাতি এবং মরহুম মোঃ আবু সাঈদ মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান শফিউল্লাহ মিলন ছোটবেলা থেকেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট উন্নয়ন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ নানা উন্নয়নমূলক কাজে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এলাকাবাসীর কাছে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে সুপরিচিত। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলার আয়োজন এবং সামাজিক অবক্ষয় রোধে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে। যে কোনো দুর্যোগ বা সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তার অন্যতম বৈশিষ্ট্য।

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শফিউল্লাহ মিলন ৯নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন,

“আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। জনগণের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য। নির্বাচিত হলে এই ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও জানান, তার পরিকল্পনার মধ্যে রয়েছে—

ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,

নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ,

মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন,

তরুণদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি,

এবং একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠন।

এলাকাবাসীর অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেন, শফিউল্লাহ মিলন নির্বাচিত হলে ৯নং ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার সততা, কর্মনিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা এই ওয়ার্ডকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করছেন তারা।

সব মিলিয়ে, মানুষের সেবা, উন্নয়নমূলক কাজ এবং একটি সুন্দর ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে শফিউল্লাহ মিলনের প্রচারণা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় জনগণের




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন