মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ফিলিং ষ্টেশনে গ্যাস নিতে এসে প্রাইভেটকারে আগুন॥ আগুনে পুড়ে শিশুর মৃত্যু

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৭:৩১ অপরাহ্ণ

রূপগঞ্জ ফিলিং ষ্টেশনে গ্যাস নিতে এসে প্রাইভেটকারে আগুন॥ আগুনে পুড়ে শিশুর মৃত্যু

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়ীতে যাবার পথে ফিলিং ষ্টেশন থেকে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন জ¦লে প্রাইভেটকারে থাকা চার বছরের শিশু জিহান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং ষ্টেশনে এঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ফিলিং ষ্টেশনের ভাংচুর চালায়।
নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে।
নিহতের স¦জনরা জানান, বিকালে শিশু জিহান তার মা ও মামার সাথে প্রাইভেটকার যোগে খালার বাড়ী নরসিংদীর উদ্দেশ্য রওয়ানা হয়। এসময় কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং ষ্টেশনে প্রাইভেটারে গ্যাস নেয়ার জন্য যায়। গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারের ভিতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেয়ার সময় হঠাৎ গাড়ীতে আগুন লেগে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়ীতে আগুন জ¦লে উঠে। আগুনে গাড়ীর ভিতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনা ফিলিং ষ্টেশনের ভাংচুর চালায়। এদিকে প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং ষ্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।

ভুলতা ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন