শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার-৩

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ৪:৩০ অপরাহ্ণ

রূপগঞ্জে সেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার-৩

সোহেল কবির,স্টাফ রিপোর্টার:

অপারেশন ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সেচ্ছাসেবকলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রূপগঞ্জ সদর ইউনিয়ন সেচ্চাসেবকলীগের সাবেক সভাপতি আলীম সরকার, তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক রনি হোসেন ও ভুলতা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ কর্মী বাছেদ মিয়া।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অপারেশন ডেবিল হান্ট অভিযানে উপজেলার রূপগঞ্জ সদর এলাকা থেকে সাবেক ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আলীম সরকার, আড়িয়াবো এলাকা থেকে ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক রনি হোসেন ও ভুলতা থেকে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ কর্মী বাছেদকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন