মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ট্রাক চাপায় নারী নিহত

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | ১২:৫২ পূর্বাহ্ণ

রূপগঞ্জে ট্রাক চাপায় নারী নিহত

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় ট্রাক চাপায় মাজেদা বেগম(৫০) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সড়কের বরপা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মাজেদা বেগম, নরসিংদীর এলাকার মৃত মোতালিবের স্ত্রী। তিনি বরপা এলাকায় মতিনের বাড়ীতে বসবাস করতো।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় এএসবিআরএম নামক স্টীল মিলের সামনে লোহার টুকরো কুড়াতে গেলে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাজেদা বেগমের। খবর পেয়ে কাচপুর হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন