মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কালীপূজা ও কীর্তন পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ২:০০ পূর্বাহ্ণ

রূপগঞ্জে কালীপূজা ও কীর্তন পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় কালীপূজা ও কীর্তন পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান শিরিন আক্তার সেলি। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাওঘাট গ্রামের ৩টি কালীপূজা মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত কীর্তন স্থান পরিদর্শন করেন। এ সময় গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ও সনাতন ধর্মের কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শিরিন আক্তার সেলি উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভুঁইয়ার সহধর্মিনী। পূজামন্দির পরিদর্শনকালে এলাকাবাসীর পক্ষ থেকে শিরিন আক্তার সেলিকে শাল উপহার দেন। প্রতিটি মন্দিরে উপস্থিতিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শিরিন আক্তার সেলি বলেন, হিন্দু-মুসলিম যুগ যুগ বছর ধরে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করে আসছে। আমরা সব সময় হিন্দু ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আছি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ আছে। আগামীতেও আমরা দিপু ভুঁইয়া নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত গোলজার হোসেন ভু্ইঁয়া পরিবার গোলাকান্দাইল ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন