মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | ২:২০ অপরাহ্ণ

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

সোহেল কবির,স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডি এ কে টেক্সটাইল নামক একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯-ডিসেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় কারখানার ভীতরে থাকা তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুরে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরিতে ছড়তে শুরু করলে ফ্যক্টরীকে থাকা শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভায়েলা এলাকার ডি এ কে নামক টেক্সটাইল মিলে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল আটটার দিকে আগুন নেভানোর কাজ শুরু করি। টানা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও ঘটনাস্থলে এসেছিল। আগুন মোটামুটি নিয়ন্ত্রনে দেখে তারা চলে যায়। তবে ফ্যক্টরীটি আশঙ্কামুক্ত করতে ফায়ার সার্ভিস এখনও কাজ করছে। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সুত্রপাত তদন্ত করে বিস্তারিত জানানো হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন