মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যা নদীতে গলায় কলশী বাঁধা লাশ ভেসে উঠেছে

সোহেল কবির,স্টাফ রিপোর্টার

রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | ১১:২১ পূর্বাহ্ণ

শীতলক্ষ্যা নদীতে গলায় কলশী বাঁধা লাশ ভেসে উঠেছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর শীতলক্ষ্যা নদীতে ওমর আলী (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তাড়াব পৌরসভার নোয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ওমর আলী রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকার মৃত ফৈজদ্দিনের ছেলে।

এদিকে নিহত বৃদ্ধের ছেলে শফিকুল ইসলামের দাবি সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই তার বাবাকে হত্যা করে গুমের উদ্দেশ্যে কলসির সঙ্গে বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়।

ইছাপুড়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) আমিরুল সিকদার জানান, শনিবার সন্ধ্যার দিকে তাড়াব পৌরসভার নোয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলার সঙ্গে একটি কলসি বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হত্যার পর গুমের জন্য মরদেহটির গলায় কলসি বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে যায়। পরে ছেলে শফিকুল ইসলাম তার বাবা ওমর আলীর মরদেহ সনাক্ত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন