মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দিপু ভূঁইয়ার পক্ষ থেকে পূজা মন্ডপে নগদ অর্থ অনুদান প্রদান

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ | ৯:০২ অপরাহ্ণ

রূপগঞ্জে দিপু ভূঁইয়ার পক্ষ থেকে পূজা মন্ডপে নগদ অর্থ অনুদান প্রদান

সোহেল কবির,স্টাফ রিপোর্টকর :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে আসন্ন সার্বজনীন দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপে নগদ অর্থ অনুদান প্রদান করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।বৃহস্পতিবার(৩ অক্টোবর) সন্ধ্যায়  উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নয়ামাটি সার্বজনীন দুর্গা মন্দির ও দেইলপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির হাতে  এ নগদ অর্থ অনুদান তুলে দেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান।এসময় উপস্থিত ছিলেন নয়ামাটি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শংকর মন্ডল,সহ সভাপতি শ্যামল রায়,দেইলপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের উপদেষ্টা বাবুল রায়,সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য রুহুল আমিন ভূঁইয়া,কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবির,সাবেক সিনিয়র সহ সভাপতি মাশিদুর ইসলাম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,আশিক হাসান দিপু,সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হাসান,৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ পারভেজ,সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ অন্তু প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন