মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে  হিন্দু সস্প্রদায়দের সাথে পুলিশের মত বিনিময় 

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ণ

রূপগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে   হিন্দু সস্প্রদায়দের সাথে পুলিশের মত বিনিময় 

হিন্দু ধর্মাম্বলীদের সব চেয়ে উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়দের সাথে রূপগঞ্জ থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রূপগঞ্জ থানা অডিটরিয়ামে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর সভাপতিত্বে এ এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ( গ-সার্কেল) মেহেদী হাসান, রূপগঞ্জ উপজেলা দূর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি গণেশ চন্দ্র পাল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ কুমার শর্মাসহ উপজেলার সকল দূর্গা পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক।

এসময় সহকারী পুলিশ সুপার বলেন, হিন্দু ধর্মাম্বলীদের সবচেয়ে উৎসব শারদীয় দূর্গা পূজা। এ পূজা যেন সুন্দর ভাবে পালন করা হয়। সেজন্য রূপগঞ্জ থানা পুলিশ প্রত্যেকটি পূজা মন্ডপে নজরধারী রাখবে। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি, সাদা পোশাকধারী পুলিশ, আনসার বাহিনীর সদস্য থাকবে। এছাড়া বিশেষ নজরধারীর ক্ষেত্রে প্রতিটি মন্ডপে সি সি ক্যামেরার ব্যবস্থা রাখার জন্য প্রত্যেকটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের দৃষ্টি আকর্ষন করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন