মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৬দিনের রিমান্ড মঞ্জুর

রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | ৭:০৪ অপরাহ্ণ

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৬দিনের রিমান্ড মঞ্জুর

সোহেল কবির,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে(৭২) ৬দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত ২৪আগষ্ট শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের তার নিকটাতœীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে বিকালে ১০দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালত ৬দিনের রিমান্ড মঞ্জুর করে। রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার নব কিশোলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া(১৭) হত্যাকান্ডের ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ২১আগস্ট তার খালা রিনা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। গত ৫আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আনন্দ মিছিল বের করলে সন্ত্রাসীদের গুলিতে রোমান মিয়া নিহত হয়। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ,আড়াইহাজার, সোনারগাঁ,সিদ্ধিরগঞ্জ থানায় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নামে পৃথক পাঁচটি হত্যা মামলা করা হয়েছে।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের টানা ৪ বারের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন