মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীরা ভাংচুর বিশৃঙ্খলা করলেই ব্যবস্থা নেওয়া হবে-বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনির

শনিবার, ১০ আগস্ট ২০২৪ | ৫:৫৯ অপরাহ্ণ

রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীরা ভাংচুর বিশৃঙ্খলা করলেই ব্যবস্থা নেওয়া হবে-বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনির

সোহেল কবির,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোন প্রকার ভাংচুর লুটপাট বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। শনিবার বিকেলে কাঞ্চন পৌরসভার চাঁনটেক্সটাইল এলাকায় দেশের শান্তি শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠা করতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এ জাতি শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞ। বিএনপি নেতাকর্মীরা শুরু থেকেই সংখ্যালঘুদের মন্দির, থানা, সাবরেজিস্ট্রি অফিস সরকারি অফিস গুলো পাহারা দিয়ে আসছে। তারপরও নেতাকর্মীর কোন প্রকার বিশৃঙ্খলা ও লুটপাট করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কাঞ্চন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোশারফ হোসেন, অ্যাড আমিরুল ইসলাম ইমন, তারিকুল ইসলাম বিপুল, আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, হালিম, কাউন্সিলর মহিবুর রহমান, আব্দুল মান্নান পারভেজ, আলো, সাদ্দাম, ফাইজুর রহমান বাবুল, সানাউল্লাহ মান্নান সানী, পারভেজ প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন