বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিএনপি’র বিজয় র‌্যালি

মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ | ৬:৫৭ অপরাহ্ণ

রূপগঞ্জে বিএনপি’র বিজয় র‌্যালি

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

হাসিনা সরকারের পতনের আনন্দে নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিজয় র‌্যালি করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড থেকে ভুলতা  পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক এ র‌্যালি করেন তারা।

কাজী মনিরুজ্জামান মনির বলেন, ৭১-কে কলংকিত করেছে এ সরকার। স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা তাকে প্রত্যাখ্যান করেছে। ছাত্রসমাজসহ দেশবাশীকে ধন্যবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শরিফ আহম্মেদ টুটুল, মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম ইমন, মোশারফ হোসেন, মাহফুজ, আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, আজিম সরকার, জাকির হোসেন রিপন, সোহেল, আলি আকবর, রাজিব, মহিবুর, হামিদুর, মুহিদুল, মজিবর, মনজুর হোসেন মঞ্জু, জাহাঙ্গীর আলম , শিপলু জাহান, মোদাচ্ছের মোল্লা, সফিকুলসহ আরো অনেকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন