মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতীকের উঠান বৈঠকে গাজী গোলাম মূর্তজা

স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ জুন ২০২৪ | ১১:৪৯ অপরাহ্ণ

কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতীকের উঠান বৈঠকে গাজী গোলাম মূর্তজা

আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশাকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপিপুত্র গাজী গোলাম মূর্তজা পাপ্পা। গতকাল তিনি হাটাব এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপিপুত্র গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, রফিকের হাত থেকে কাঞ্চনের মানুষকে বাঁচাতে আজকে মিজান সাহেব,সবুর সাহেব বাদশার পক্ষে মাঠে নামছে। রফিকের মতো গুন্ডাদেরকে আপনারা কেউ ভোট দেবেন না।
তিনি বলেন, ৯ নং ওয়ার্ড একজোট হয়েছে বাদশা চাচার পক্ষে। সবুর সাহেব,মিজান সাহেব বাদশা চাচার পক্ষে মাঠে নামছে। আমার বাবাকে যেভাবে আপনারা নৌকায় ভোট দিয়ে বিজয়ী করেছেন ,দয়া করে সেভাবে বাদশা চাচাকে মোবাইল প্রতীকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন । বাদশা চাচা বিজয়ী হলে আপনারা উন্নয়ন পাবেন।
তিনি আরও বলেন, গত ৫ বছরে কাঞ্চনের উন্নয়ন হয়নি , উন্নয়ন হয়েছে মেয়র রফিকের পকেটের ও তার ভাইদের সম্পদের। নো অবজেকশন সার্টিফিকেট ( এনওসি )বাণিজ্য করেছে রফিক। আপনারা ভালো থাকতে চাইলে রফিক,শফিক ,সাইফুল , মোগলদের মতো গুন্ডাদের হাতে আর কাঞ্চনকে তুলে দেবেন না। বাদশা চাচা একজন ভালো মানুষ। তিনি বহু উন্নয়ন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, মাস্কো গ্রুপের চেয়ারম্যান আঃ সবুর সহ স্থানীয় নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন