শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি রাকিব ওরফে গুই রাকিব গ্রেফতার

বুধবার, ০৫ জুন ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ণ

রূপগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি রাকিব ওরফে গুই রাকিব গ্রেফতার

সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি রাকিব ওরফে গুই রাকিবকে (৩০) গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

বুধবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাকিব ওরফে গুই রাকিব রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাসিমপুর গ্রামের সামসুল হকের ছেলে।

রূপগঞ্জ থানার এসআই মাসুদ রানা জানান, রাকিব ওরফে গুই রাকিবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি চাঁদাবাজি, বিস্ফোরক আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, ধর্ষণ ও মারামারিসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। তিনি এতদিন পলাতক ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন