বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জয়ন্ত হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ | ৭:৪০ অপরাহ্ণ

রূপগঞ্জে জয়ন্ত হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

সোহেল কবির,স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি ঋষিপারা এলাকার শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৫ই মার্চ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। এসময় আসামি অনিক চন্দ্র দাস উপস্থিত থাকলেও অন্য তিনজন পলাতক।

দণ্ড প্রাপ্তরা হলেন- রূপগঞ্জের মঙ্গলখালি এলাকার শাহিন, নগরের আলমগীর, বানিয়াদি এলাকার অনিক চন্দ্র দাস এ আশিক চন্দ্র দাস। তাদের মধ্যে অনিক ছাড়া অন্যরা পলাতক।

পুলিশ জানায়, ২০১৮ সালের ৫ জুন রাত আটটার দিকে রূপগঞ্জের বানিয়াদী ঋষিপাড়া এলাকার বাড়ি থেকে নিখোঁজ হয় ১০ বছরের শিশু জয়ন্ত চন্দ্র দাস। পরদিন শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে আসামিরা। তবে টাকা দিতে অপারগতা জানায় জয়ন্তর পরিবার।

নিখোঁজের দুদিন পর হাত-পা বাঁধা অবস্থায় ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুটি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
সে মামলায় বার জনের সাক্ষ্য শেষে আদালত মামলার চার আসামিকে আজ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলা বিচারাধীন অবস্থায় সুমন নামে এক আসামি মারা যায়। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঘটনার প্রায় সাত বছর হলেও আদালত দোষীদের শাস্তি দেয়ায় সন্তুষ্ট নিহত শিশুর পরিবার। তাদের দাবি, দ্রুত যেন রায় কার্যকর করা হয়




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন