বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | ৫:১৮ অপরাহ্ণ

রূপগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

সোহেল কবির,স্টাফ রিপোর্টার :

৭ জানুয়ারির ‘ডামি সংসদ’ বাতিল ও ‘ডামি সরকারের’ পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালো পতাকা মিছিল বের করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার সকালে কেন্দ্রের ঘোষিত কর্মসূচী হিসেবে উপজেলার কাঞ্চন- কুড়িল বিশ্বরোডের( শেখ হাসিনা সরনি) জলসিড়ি এলাকায় উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারন সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুর নেতৃত্বে রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ মিছিল বের করেন।

এসময় নেতাকর্মীরা বলেন, ৭ জানুয়ারি নির্বাচন দেশের জনগন প্রত্যাখ্যান করেছে। সরকারের এক তরফা প্রহসন মূলক নির্বাচন জনগন মেনে নিতে পারেনি। অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবী জানান তারা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন