মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবসে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ৬:২৭ অপরাহ্ণ

রূপগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবসে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোহেল কবির,স্টাফ রিপোর্টার: ১০ ডিসেম্বর ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কাঞ্চন পৌর মানবাধিকারের উদ্যোগে রেলী ও আলোচনা সভা করা হয়েছে। গত ১০ ডিসেম্বর বিকালে উপজেলার কাঞ্চন বাজারে এ অনুষ্ঠান হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর মানবাধিকার সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ আতাউর রহমান। আয়োজিত সভায় বক্তব্য রাখেন
কাঞ্চন পৌর মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক ডাঃ কামাল দেওয়ান, মানবাধিকার কর্মী ভূলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, মানবাধিকার কর্মী,হাবিবুর রহমান শাহীন, কাঞ্চন পৌর মানবাধিকার সংগঠনের সহ-সভাপতি মোঃ আরজু মিয়া, মানবাধিকার কর্মী ছাদিকুর রহমান, মনির হোসেন মাস্টার, পলাশ মন্ডল, জাকির হোসেন খান মাস্টার, শাখাওয়াত হোসেন , সাংবাদিক পারভেজ সাংবাদিক সিরাজ,সাংবাদিক আকাশ,সাংবাদিক সোহেল কবির, সাংবাদিক এনামুল হক, মিলন মাস্টার, কবির হোসেন, মিলন মিয়া , মোঃ সলিম উল্লাহ, মোঃ ফরহাদ মিয়াসহ সংগঠনের সদস্যরা।

পরে তারা রেলী নিয়ে কাঞ্চন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন