মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়নপত্র জমা

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | ৫:০৯ অপরাহ্ণ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী  বীর প্রতীকের মনোনয়নপত্র জমা

সোহেল কবির,স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ নভেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফয়সাল হকের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন ও ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়াু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকাল ২৯ নভেম্বর বুধবার বিকেল পনে পাঁচটা পর্যন্ত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন