বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির কর্মী দুলাল গ্রেফতার

সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | ১০:০৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির কর্মী দুলাল গ্রেফতার

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন বিএনপির কমিটির সদস্য দুলাল মিয়া (৪০) নামের একজন গ্রেফতার করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার মোছলেম উদ্দিনের ছেলে। সোমবার বিকেলে নয়াপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে পুলিশের করা একটি মামলায় সাদিপুর ইউনিয়ন বিএনপির কর্মী দুলালকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে তাকে প্রেরণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন