মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সাবেক চেয়ারম্যান রফিকের বিরুদ্ধে ২ মামলা

রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | ৪:৪৬ অপরাহ্ণ

রূপগঞ্জে সাবেক চেয়ারম্যান রফিকের বিরুদ্ধে  ২ মামলা

বাড়িঘর ভাঙচুর, উচ্ছেদ, আগুন দেওয়া ও গুলি করাসহ বেশ কয়েকটি অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে মামলা করেছেন মামুন ও আলী আজগর ভূঁইয়া নামের দুই ব্যক্তি।

রবিবার দুপুর ১২টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রূপগঞ্জ আমলী) আদালতে তাঁরা মামলা দুটি করেন।

মামুনের করা মামলায় রফিকুল ইসলাম রফিকসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। আদালত মামুনের অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য রূপগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে আলী আজগর ভূঁইয়ার করা মামলায় রফিকুল ইসলামসহ আসামি করা হয়েছে ৩১ জনকে। এই মামলাটি তদন্ত করতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন