বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মহানগর বিএনপির সদস্য সচিব টিপু গ্রেপ্তার

বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | ১২:৫৯ অপরাহ্ণ

মহানগর বিএনপির সদস্য সচিব টিপু গ্রেপ্তার

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন মিছিলের সময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) সকালে পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিলে বের করা চেষ্ঠা করে। ওই সময় সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে টেনে হিজরে নিয়ে যায়। এ সময় মিছিলের আগতরা পালিয়ে গেলে আর কেউ গ্রেপ্তার হয়নি।

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে শহরে অবরোধ সমর্থনে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্বে মিছিল বের করে।

সদর মডেল থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গ্রেপ্তার করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন