বিশেষ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি স্থানে আনন্দময় উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলর্ম্বী। ধর্ম যার যার উৎসব সবার এ লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া রামকৃষ্ণ মিশনে প্রতিমা পরিদর্শনে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সোমবার ২৩ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া রামকৃষ্ণ মিশনে প্রতিমা পরিদর্শন করলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন, কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক কবি আবুল কালাম আজাদ, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হক হীরা ও কবি বদরুল আলম। পরিদর্শন শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব বলেন সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎস কে কেন্দ্র করে কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটেনি। সরকার কঠোর হস্তে মনিটরিং করেছেন এবং পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তাঁদের নিরাপর্তার জন্য।