সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অবৈধ ভাবে মাটি বিক্রি, ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১:০৪ পূর্বাহ্ণ

আড়াইহাজারে অবৈধ ভাবে মাটি বিক্রি, ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের মেঘনার চরে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির সময় জজ মিয়া নামে এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক এই সময় তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন এবং ভবিষ্যতে আর এ ধরনের কর্মকান্ড করবেনা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে জজ মিয়াকে আটক করে তাকে অর্থদন্ড দিয়েছে আদালত । এসময় ভবিষ্যতে সে এ ধরনের কাজ করবেনা বলে মুচলেকা দিয়েছে। এরা দীর্ঘ দিন ধরে মাটি বিক্রি করছিল বলে জানা গেছে। এর আগে কাদির দিয়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে ড্রেজার জব্দ করে নৌ পুলিশ ফাড়িঁ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন