মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | ২:২৭ পূর্বাহ্ণ

রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রূপগঞ্জে স্ত্রী চামেলীকে (২৪) হত্যার দায়ে স্বামী রাশেদুল ওরফে রাশদের (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. শাহাবুদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাশেদুল ওরফে রাশেদ ঝিনাইদহের শৈলকুপার আবু বক্কর সিদ্দিকের ছেলে। নিহত চামেলী ঝিনাইদহের শৈলকুপা এলাকার লাল চঁানের মেয়ে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সালাউদ্দিন সুইট বলেন, দণ্ডপ্রাপ্ত রাশেদুল ওরফে রাশেদ তার স্ত্র চামেলীকে নিয়ে রূপগঞ্জে বসবাস করতেন। ২০০০ সালের ২ আগস্ট পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় চামেলীর ভগ্নিপতি শাহজাহান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকাজ শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন