শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত হলেন ডিসি মঞ্জুরুল হাফিজ

সোমবার, ১৭ জুলাই ২০২৩ | ১০:০৪ পূর্বাহ্ণ

বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত হলেন ডিসি মঞ্জুরুল হাফিজ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ভিসি) মঞ্জুরুল হাফিজ কে বিদায় সংবর্ধনা দেয়া হয় । গত রবিবার (১৬ই জুলাই) বিকেলে উপজেলা মিলানায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মঞ্জুরুল হাফিজের উপস্থিততে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভূঁইয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুবল আলম,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম ।

এছাড়াও উপস্থিতি ছিলেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার,জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা কবির হোসেন,ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধিসহ গন্যমান্যরা।

এ সংবর্ধনা অনুষ্ঠানে সকলের ভালোবাসায় সিক্ত হলেন ও ফুলেল শুভেচ্ছা ,পদক গ্রহণ করেন ডিসি মঞ্জুরুল হাফিজ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন