মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ১১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোমবার, ১০ জুলাই ২০২৩ | ২:৩৯ পূর্বাহ্ণ

রূপগঞ্জে ১১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জে একটি মুরগির খামার থেকে ১১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার (৯ জুলাই) ভোরে উপজেলার মাছিমপুর কান্দিরপাড়া এলাকার হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির খামার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মাছিমপুর কান্দিরপাড়া এলাকার ফায়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) এবং মাসাব এলাকার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)। র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন