শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৩ জন স্কুল শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু

মোঃ আবু কাওছার মিঠু 

রবিবার, ২৫ জুন ২০২৩ | ৫:৫১ অপরাহ্ণ

রূপগঞ্জে  ৩ জন স্কুল শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও উত্তরপাড়া

এলাকার একই বাসার ৩জন স্কুল শিক্ষার্থী আজ ২৫ জুন রবিবার দুপুর ১২ টার দিকে হোরগাঁও কবরস্থানের পাশে থাকা একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিনজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মৃত স্কুল শিক্ষার্থীরা হলেন, ১। সুবর্ণা  আক্তার (১২) পিতা: সালাম সাং তেলাচি থানাঃ- দূর্গাপুর জেলা নেত্রকোনা, আক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

২। মারিয়া (১০) পিতা রোমান সাং-ইমাম বাই থানা:নবীগঞ্জ জেলা:হবিগঞ্জ রুপগঞ্জ থানাধীন হোরগাঁও সাকিনস্থ  সোমার বাড়ির ভাড়াটিয়া,৩। আফসানা আক্তার লামিয়া (১১)পিতা রোকনউদ্দিন সাং গন্ধবপুর  থানা: রূপগঞ্জ জেলা: নারায়ণগঞ্জ

তাদেরকে উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

তবে তারা সবাই বর্তমানে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও উত্তরপাড়া এলাকার আক্তার মিয়া ও সুমা বেগমের বাড়িতে ভাড়া থাকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন