সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কৃষি জমিতে রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত ॥ বালুর ড্রেজার পাইপ বিছিন্ন

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | ১:২৮ অপরাহ্ণ

রূপগঞ্জে কৃষি জমিতে রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত ॥ বালুর ড্রেজার পাইপ বিছিন্ন

হৃদয় মাহমুদ জনি  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু বালুর ড্রেজার পাইপ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১০ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালি, বড়ালু, পুর্বগ্রাম, ডাক্তারখালী, ভাওয়ালিয়াপাড়াসহ আশপাশের এলাকায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নুসরাত জাহান এ অভিযানের নেতৃত্ব দেন। হাইকোর্টের নির্দেশকে অমান্য করে না কিনেই জলাশয় ও কৃষি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের পর এ অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য গত ৯ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের সামনে কৃষি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে ভূমিদস্যুদের নিয়োজিত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় ২০ জন কৃষক আহত হয়। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন