শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঁচপুরে পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ টিআই ইব্রাহিম

রবিবার, ১৪ মে ২০২৩ | ৬:১৩ অপরাহ্ণ

কাঁচপুরে পরিবহনে চাঁদাবাজি  নিয়ন্ত্রণে ব্যর্থ টিআই ইব্রাহিম

কাঁচপুরে পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রেণে ব্যর্থ টিআই ইব্রাহিম। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানার পাশেই বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে প্রকাশ্যে চাঁদাবাজী করছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র।

নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২৩০২)’র ব্যানারে কাঁচপুর স্ট্যান্ডের সিলেটগামী লেন এবং চট্টগ্রামগামী লেনে পৃথকভাবে জোরপূর্বক এ চাঁদা উত্তোলন করা হয় বলে অভিযোগ এই দুটি মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যাত্রী পরিবহনের চালক ও শ্রমিকদের।

কাঁচপুর হাইওয়ে থানা এবং র‍্যাব এই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করলেও থামছে না চাঁদাবাজদের দৌরাত্ব।

যাত্রী পরিবহন শ্রমিকদের অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজি: নং-১৭২৪) অন্র্Íভুক্ত নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি:নং-২৩০২) এর সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়ন শাখার ব্যানারে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় দু’টি স্পটে দেশের উত্তর পুর্বাঞ্চল এবং দক্ষিন পূর্বাঞ্চলের বিভিন্ন যাত্রী পরিবহন থেকে রশিদের মাধ্যমে ৫০ টাকা করে প্রকাশ্যে জোরপূর্বক চাঁদা উত্তোলন করছে সংগঠনটি।

আর এ চাঁদাবাজীর নেতৃত্ব দিচ্ছেন জিয়া নামে এক চাঁদাবাজ। তার নেতৃত্বে প্রতিদিন কাঁচপুর এলাকায় দু’টি স্পটে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এ চাঁদা উত্তোলন করা হয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে মারধর করা হয় এমনকি গাড়ী পর্যন্ত আটক করে রাখা হয়। হাতে গোনা কয়েকটি পরিবহন ব্যতিত সকল পরিবহনকে চাঁদা দিতে বাধ্য করা হয়।

এ চাঁদাবাজরা এতই প্রভাবশালী যে, তারা কাউকে তোয়াক্কা করে না।চাঁদাবাজীর একটি স্পট হাইওয়ে থানা থেকে একটু দূরে হলেও অপরটি রয়েছে নাকের ঢগায়। তবুও বীরদর্পে চালিয়ে যাচ্ছে চাঁদাবাজী।প্রতিদিন এই চাঁদাবাজদের হাতে কেউ না কেউ লাঞ্ছিত হচ্ছে বলেও অভিযোগ পরিবহন শ্রমিকদের।

কুমিল্লার কোম্পানীগঞ্জগামী তিশা পরিবহনের শ্রমিক সবুজ জানায়,কাঁচপুরে ৫০ টাকা চাঁদা না দিলে মারধর করা হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে হয়। তাই তাদেরকে বাধ্য হয়েই চাঁদা দিয়ে চলাচল করতে হয়।

সিলেটগামী মিতালী পরিবহনের শ্রমিক কফিল জানায়, এখানকার চাঁদাবাজরা খুবই খারাপ। চাঁদা না দিলে গাড়ী আটক করে চাবি নিয়ে যায়। চাঁদাবাজদের নিয়ন্ত্রক জিয়া জানায়, আমি একজন কর্মচারী। আমরা ২৩০২ নয় ২০৯১ এর চাঁদা উত্তোলন করি।

এ ব্যাপারে জানতে চাইলে কাঁচপুর হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) ইব্রাহিম জানায়, এরআগে আমরা কয়েকজন চাঁদাবাজকে গ্রেফতার করেছি এবং কয়েটি মামলা
দিয়েছি। অন্যান্য চাঁদাবাজদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন