সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে কোনো দালাল মার্কা বিএনপি থাকবেনা : টিপু

সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | ২:৪৫ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে কোনো দালাল মার্কা বিএনপি  থাকবেনা : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতি করবো। কোনো নৌকা মার্কা লাঙ্গল মার্কার গোলামী করবো না। যারা বিএনপিতে থেকে সরকারি দলের দালালি করবেন তাদের স্থান বিএনপিতে হবে না।

আগামী দিনে শহীদ জিয়ার বিএনপি খালেদা জিয়ার বিএনপি এবং তারেক রহমানের বিএনপি থাকবে, কোনো দালাল মার্কা বিএনপি নারায়ণগঞ্জে থাকবেনা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বন্দর থানা বিএনপি’র আওতাধীন ২১নং ওয়ার্ড বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন। রবিবার (৯ এপ্রিল) বিকেল চারটায় বন্দরের সোনাকান্দা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, আমরা অতীতে দেখেছি বিএনপি’র কমিটিতে থেকে অনেকে সরকারি দলের গোলামী করেছেন। তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই, অনেক হয়েছে আর না, আপনাদের দিন শেষ। শহীদ জিয়ার সৈনিকেরা জেগে উঠেছে। যে কোনো মূল্যে তারা বিএনপিকে দালাল মুক্ত করবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে বিএনপির নতুন নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি।

মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. সাহেব আলী’র সভাপতিত্বে ও বন্দর থানা বিএনপি’র সদস্য নুর আলম স্বপনের সঞ্চালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক মনির হোসেন খান, কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, মো. সেলিম, সোহেল খান বাবু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. নুরুল কাদের সোহাগ, সদস্য মো. শিপলু প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন