সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আইভী ও আনোয়ারের কঠোর সমালোচনায় খোকন সাহা

রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | ১:২৬ পূর্বাহ্ণ

আইভী ও আনোয়ারের কঠোর সমালোচনায় খোকন সাহা

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা মেয়র আইভী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের কঠোর সমালোচনা করে দলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ আয়োজিত বিএনপি-জামাত শিবিরের রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে উদ্দেশ্য করে খোকন সাহা বলেন, এই শহরের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী ২০০৬ সালে যুবলীগের সম্মেলনে দঁাড়িয়ে বলেছিলেন ইয়েস এদেশে গোলাম সারোয়ারের মতো ছেলেদের দরকার।

যদি ভুল হয়ে থাকে তবে সেই সময়ের পত্র পত্রিকা আপনাদের দেখাবো। আপনাদের পক্ষে থাকলে সন্ত্রাসীরা ফেরেশতা হয়ে যায় আর শামীম ওসমানের পক্ষে থাকলে আওয়ামী লীগের পক্ষে থাকলে তারা সন্ত্রাসী হয়ে যায়। এসব বাদ দেন, আসুন ঐক্যবদ্ধভাবে দলটা গুছাই‌ নেত্রী নির্দেশ দিয়েছেন দলটাকে গোছানোর জন্য।

আনোয়ার হোসেনের উদ্দেশ্যে খোকন সাহা বলেন, অনেকে মাঠে নেমেছেন শহরে পোস্টার লাগাচ্ছেন। এমপি নমিনেশন পাওয়ার জন্য দলটাকে টুকরো টুকরো করে ফেলছেন।

আমি বলতে চাই আপনি তো অনেক পেয়েছেন, অন্যদেরকে পাওয়ার সুযোগ করে দেন। বলেন, দল আমাকে অনেক দিয়েছে এবার অন্যরাও কিছু পাওয়ার দাবি রাখে। সেটা না করে দলকে আপনারা বিভক্ত করছেন।

আমি কেন্দ্র জানিয়ে দিয়েছি, ইতিমধ্যে তা নেত্রীর কাছে পেঁৗছেও গেছে। এখনতো দুইজন প্রার্থী দেখা যাচ্ছে আগামী ঈদের পরে অন্তত ২০ জন নৌকা নমিনেশন চাইবে আর ২০টা গ্রুপে বিভক্ত করে ফেলার চেষ্টা করা হবে।

আরে দলাদলি বাদ দিয়ে আসুন না একজন নৌকার নমিনেশন চাই। সবাই মিলে একজনের জন্য নৌকার জন্য ফাইট করি।

তিনি আরো বলেন, নমিনেশন দেওয়ার মালিক একমাত্র নেত্রী। দেশ ও দলের বৃহত্তর স্বার্থ চিন্তা করে তিনি নমিনেশন দেবেন। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই আমি এই শহরে আওয়ামী লীগের ২৭ বছরের সাধারণ সম্পাদক। আপনারা কোন ভাইকে কথা দিবেন না।

নেত্রী যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে কাজ করব। নেত্রী যদি জোটের পক্ষে ন্যাপের এবি সিদ্দিককে নৌকা প্রতীক দেন, আমরা এবি সিদ্দিকের পক্ষেই কাজ করব।

এদিকে শান্তি সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে। মিছিলে মিছিলে আর নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে উঠে আসে বিএনপি জামাতের আগুণ সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের কঠোর অবস্থান।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল,মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমান সোহেল, সদস্য শিখণ সরকার শিপন,১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিয়াজুল ইসলাম, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, মহানগর তঁাতীলীগের আহবায়ক চৌধুরী এইচএম শাহেদসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন