শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ আটক ১

শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | ৭:১৯ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ আটক ১

সোনারগাঁয়ে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ রনি (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুত্রবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার মোগড়াপাড়াস্থ ফ্রেশ সুপার মার্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ একহাজার ৪০ টাকা, একটি মোবাইল, একটি সিম ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করে র‍্যাব।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক রনি কাভার্ডভ্যানটির চালক ছিলেন। তিনি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের পিয়ারাপুরের শিমুলের ছেলে।

সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন