শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহার দাবিতে বিশ হাজার টাকা দাবি সোর্স মাজেদের

শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | ১২:৫০ পূর্বাহ্ণ

থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহার দাবিতে  বিশ হাজার টাকা দাবি সোর্স মাজেদের

সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হলুদ সাংবাদিক চক্রের একজন মাজেদ ভূঁইয়া ওরফে সোর্স খোকন। বিগত বেশ কয়েকদিন যাবৎ আমি সহ আরো দুইজন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে হলুদ সাংবাদিক চক্রের একটি দল ভুয়া ও বানোয়াট নিউজ করে আসছে।  সে দলের একজন অন্যতম সদস্য সোর্স খোকন। যার জীবনের শুরু হয়েছিল দারোয়ানী চাকুরীর মাধ্যমে, এরপর বিভিন্ন লোক মারফতে সে সোনারগাঁ থানা ও অন্য কোন এক থানায় পুলিশের সোর্স হিসেবে দীর্ঘদিন  কাজ করেছিলো।

সেই সুবাদে সোর্স খোকন নামে ব্যাপক পরিচিতি লাভ করেছিলো। বর্তমানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী সোর্স পেশাটি বাতিল করার ফলে সে নিতান্তই বেকার হয়ে পড়ে, এরপর সংসার চালাতে কোন উপায়ান্তর না পেয়ে গত ১ বছরে সাংবাদিক পরিচয়ে নিজের মোরগ উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সোর্স খোকন কমপক্ষে পাঁচটি নামি বেনামী পত্রিকার কার্ড ব্যবহার করে সাধারণ জনগণকে হয়রানির শিকার করছে। যেহেতু পূর্বে থেকে সে সোর্স হিসেবে কর্মরত ছিলো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখনো সোনারগাঁ থানায় দায়েরকৃত বিভিন্ন সাধারণ ডায়েরি, অভিযোগ বা মামলার কাগজ গোপনে সংগ্রহ করে বাদী ও বিবাদীকে ব্ল্যাকমেইল এর মাধ্যমে অর্থ উপার্জন করে আসছে।
এছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কমবেশ সোনারগাঁয়ের সকল গণমাধ্যম কর্মীগন অবগত রয়েছে। তারই ধারাবাহিকতায় সোর্স খোকনের ব্ল্যাকমেইল স্কিমের পরবর্তী টার্গেট আমি (জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোঃ ফাদুল ইসলাম)। গত ৩’ই এপ্রিল রাত আনুমানিক ৯ টায় সোনারগাঁও থানা সংলগ্ন ব্রীজের উপর বসে আরো দুইজন গণমাধ্যমকর্মী ও একজন বন্ধুর সহিত অলস সময় কাটাচ্ছিলাম। এমতাবস্থায় সোর্স মাজেদ ভূইয়া একা পায়ে হেটে ব্রীজের এক প্রান্ত থেকে মহল্লার ভিতরের দিকে যাচ্ছিলো। ঐ সময় তার সাথে আমাদের মধ্যে কেউ সোর্স মাজেদের সাথে কথা বলেনি বা তাকে ডাকেনি এমনকি সেও নিজে থেকে আমাদের নিকট আসেনি। অন্যদিকে আমরা আমাদের আভ্যন্তরীণ কথায় মনোনিবেশ ছিলাম। এর দুইএকদিন পর আচমকাই বিভিন্ন পত্রপত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হতে দেখি এবং প্রকাশিত সংবাদের মাধ্যমেই জানতে পারি যে সোর্স মাজেদ আমার বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। এমনকি অভিযোগে উল্লেখ করে, আমি নাকি তাকে ঐদিন উপস্থিত আমার বন্ধু, সহপাঠী ও বিভিন্ন এলাকাবাসীর সম্মুখে প্রাণ মাসের হুমকি দেই। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।  এমনকি মিথ্যা বিষয়টিকে সোর্স মাজেদ অন্যান্য হলুদ সাংবাদিক সহপাঠীগণ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদপ্রকাশের মাধ্যমে  বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে।

এরপর গত ৫’ই এপ্রিল আনুমানিক রাত সাড়ে নয়টায় (৯:৩০) হঠাৎ সোর্স মাজেদের  সাথে আমার সোনারগাঁও থানার সম্মুখে  দেখা হয়। মিথ্যা অভিযোগের কারণ জানতে চাইলে সোর্স মাজেদ বলে, আচ্ছা বিষয়টা আমি দেখতেছি, অভিযোগ সত্য অথবা মিথ্যা যাই হোক আমি এটা প্রত্যাহার করে নিবো, এর বিনিময়ে তুমি আমাকে বিশ হাজার (২০,০০০) দাও। অন্যথায় অভিযোগ বহাল থাকবে ও একের পর এক বিভিন্ন পত্রপত্রিকায় তোমার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হতে থাকবে।
অতঃপর সোর্স মাজেদের দাবীকৃত টাকা দেওয়ার বিষয়টি আমি অস্বীকার করলে সে তার সাংবাদিক সংগঠন এর সভাপতির সাথে বিষয়টি নিয়ে মীমাংসার কথা বলে চলে যায়।

এমতাবস্থায় এই মিথ্যা অভিযোগ ও চাঁদা দাবির ফলে আমি হয়রানির শিকার হই ও আমার মানহানি ঘটে। তাই কোন উপায়ান্তর না পেয়ে সোনারগাঁও থানায় সোর্স মাজেদ ভূইয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন