সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত

বুধবার, ২৯ মার্চ ২০২৩ | ৮:২৮ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যো‌গে প‌বিত্র রমজা‌নের তাৎপর্য নি‌য়ে আলোচনা সভা ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ফতুল্লার শিবুমা‌র্কেট এলাকায় সংগঠ‌নের কার্যাল‌য়ে আয়ো‌জিত এ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

তি‌নি ব‌লেন, খাদ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর জুলুম করা হচ্ছে। প্রতিটি পণ‌্য ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতে থাকলে সাধারণ শান্তিপ্রিয় মানুষ অশান্ত হ‌য়ে উঠ‌বে। রমজান মাস এক বরকত ময় মাস। এ মাস সকল অন্যায় অত্যাচার, অবিচার থেকে মানুষকে দূরে থাকার বার্তা দেয়। এ মাসে বদর যুদ্ধ হয়েছিল। আমাদেরকে বদরের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী’র স ালনায় এ অনুষ্ঠা‌নে প্রধান বক্তা হিসে‌বে বক্তৃতা রা‌খেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুনতাছির আহমাদ।
বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারী মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা মামুনুর রশীদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রধান, প্রশিক্ষণ সম্পাদক সোহাগ হোসাইনসহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন