সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

সোমবার, ২৭ মার্চ ২০২৩ | ২:৫২ পূর্বাহ্ণ

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে  নারায়ণগঞ্জ বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা উপলক্ষে বাংলার বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জ। রবিবার (২৬ মার্চ) প্রথম প্রহরে নারায়ণগঞ্জ চাষাড়ায় অবস্থিত বিজয়স্তম্ভে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুসরাত জাহান আনকা, ফাতেমা মাহমুদা ইভা, শাহীন মাহমুদ, কাজল সহ অন্যান্য সদস্যবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে কালিবাজারস্থ প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জ এর কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন