সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দৈনিক সংবাদচর্চার বার্তা সম্পাদক থেকে আনোয়ার হাসান এর পদত্যাগ

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ২:৩৪ পূর্বাহ্ণ

দৈনিক সংবাদচর্চার বার্তা সম্পাদক থেকে আনোয়ার হাসান এর পদত্যাগ

দৈনিক সংবাদচর্চা’র বার্তা সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আনোয়ার হাসান। আজ ২০ মার্চ’ ২০২৩ তারিখে তিনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মুন্না খাঁন বরাবর ইমেইলে ও সংবাচর্চা ম্যাসেঞ্জার গ্রুপে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পতদ্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ১ জুলাই সংবাদচর্চার বার্তা সম্পাদক পদের দায়িত্ব নেন তিনি। আজ থেকে তিনি দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে দিলেন।

প্রসঙ্গত, আনোয়ার হাসান আরটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। এর আগে তিনি দৈনিক দেশের আলোতে সিনিয়র স্টাফ রিপোর্টার, সকাল বার্তা প্রতিদিনে বার্তা সম্পাদক, ইসলামিক টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং দৈনিক যুগের চিন্তা’র বার্তা সম্পাদক ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন