শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেইসবুকে হাহা রিয়েক্ট দেয়ায় সোনারগাঁয়ে ২ জনকে কুপিয়ে জখম

সোমবার, ০৬ মার্চ ২০২৩ | ২:৫৭ পূর্বাহ্ণ

ফেইসবুকে হাহা রিয়েক্ট দেয়ায় সোনারগাঁয়ে ২ জনকে কুপিয়ে জখম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হাহা রিয়েক্ট দেয়ায় সোনারগাঁয়ে দুইজনকে কুপিয়ে জখম করে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দুলুভের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতের বড় ভাই মো:মোজাম্মেল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শুকুরদী এলাকার মো:ইমন ও জহির পাশ্ববর্তী দুলুভের কান্দি এলাকায় যায়। ফেইসবুকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো:শান্ত ও মো:ইউসুফ সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে ইমনকে আহত করে।

এসময় জহির তাকে বাচঁানোর চেষ্টা করলে তাকেও ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। আহত মো, ইমন বলেন, শান্তর ফেইসবুকে আমি লাভ রিয়েক্ট দিতে গিয়ে ভুলে হাহা রিয়েক্ট দিয়েছি।

পরে আবার ওই হাহা রিয়েক্ট কেটে দিয়েছি। কিন্তু শান্ত আমাকে মেসেঞ্জারে গালিগালাজ করে মারধরের হুমকি দেয়। শান্ত সহ আরও কয়েকজন মিলে আমাকে ও আমার বন্ধু জহিরকে সুইস গিয়ার (ছুরি) দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন