শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে দুই ভাই কে কুপিয়ে হত্যার আসামি মামুন ডিবি পুলিশের জালে আটক

সোমবার, ০৬ মার্চ ২০২৩ | ১২:২১ পূর্বাহ্ণ

সোনারগাঁওয়ে দুই ভাই কে কুপিয়ে হত্যার আসামি মামুন ডিবি পুলিশের জালে আটক

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পাইপলাইন বসানোকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার আপন চাচাতো ভাই মামলার ৩ নম্বর আসামী মামুনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে সোনারগাঁ উপজেলার কাচঁপুর পাঁচপাড়া এলাকায় সুয়ারেজের পাইপলাইন বসানোকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করে তার আপন চাচাতো ভাইয়েরা। আরেক ভাই শফিকুল গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। হত্যা মামলার ৩ নম্বর আসামী মামুনকে মুন্সীগঞ্জের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী একই মামলার এজাহার ভুক্ত ৬ নং আসামী মোর্শেদা আক্তারকে গ্রেফতার করে থানা পুলিশ। আজ আসামী মামুনকে গ্রেফতারের মাধ্যমে এ মামলার মোট ২ আসামীকে গ্রেফতার করা হলো।

সোমবার ২৭ ফেব্রুয়ারী নিহতদের মেজ বোন সামসুন নাহার (৪০) বাদী হয়ে তার চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবারের ৯ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন