তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দশ বছর উপলক্ষে আগামী সোমবার (৬ মার্চ) বিকেল তিনটায়, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি লেখক গবেষক মফিদুল হক।
প্রতিযোগিতার নিয়মাবলী :
(১) শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’, চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘খ’ ও অষ্টম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগ। (২) সকল বিভাগের বিষয় উন্মুক্ত। প্রতিযোগীকে ছবি অঁাকার সরঞ্জাম সাথে আনতে হবে। আয়োজক প্রতিষ্ঠান কাগজ সরবরাহ করবে। (৩) প্রতিযোগিতার জন্য কোন নিবন্ধন-ফি লাগবে না। (৪) প্রতিযোগিতার দিন প্রতিযোগিতা স্থলে নাম নিবন্ধন করতে হবে। (৫) ‘ক’ বিভাগে দশজন, ‘খ’ বিভাগে দশজন ও ‘গ’ বিভাগে পঁাচজন বিজয়ীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। (৬) প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হবে।