নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন আ.মী যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব এর জন্মদিন উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার (৩ মার্চ) মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ফুল ও মিস্টি দিয়ে শুভেচ্ছা জানান।
উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগরের উপহার সরূপ আনা কেক কেটে জন্মদিন উদযাপন করেন সজিব।এছাড়াও ইউনিয়ন আ’মীলীগের বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে কেক কেটে বিভিন্ন স্থানে জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা। এ সময় নাজমুর রহমান সজিব নেতাকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালবাসায় সিক্ত হন।
এসময় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুবুর রহমান রক্সি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রাথি হৃদয় প্রধান, পারভেজ, সুমন, মামুন, লিয়ন, ফয়সাল লিজন,প্রমুখ।
জন্মদিন উপলক্ষে নাজমুর রহমান সজিব বলেন, মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, জন্মদিনে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে পদার্পণ করলাম জীবন পঞ্জিকার আরেকটি নতুন বছরে..। জীবনের পথচলায় পাওয়া আপনাদের অকৃত্রিম ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। তবে, এটুক জানি জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত মানুষের সেবক হয়ে থাকার চেষ্টা মননে ধারণ করে নিয়েছি।
বাধা আসুক কিংবা ঈর্ষায় আক্রান্ত মুখোশধারীদের নগ্ন চক্রান্ত চলতে থাকুক তবুও থামবো না সত্য ও ন্যায়ের লালিত যাত্রায়। অনিঃশেষ ধন্যবাদ ও অন্তহীন কৃতজ্ঞতা সকলের প্রতি..।
আমার প্রাণপ্রিয় মোগরাপাড়া ইউনিয়ন আ’মীলীগের সকল অংগসংগঠনের রাজনৈতিক সহযোদ্ধা ও যুবলীগের নেতাকর্মীসহ যারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নিঃস্বার্থ ভালোবাসায় জড়িয়ে দিয়েছেন অমূল্য শুভেচ্ছা বার্তা পাশাপাশি, যারা স্ব প্রণোদিত হয়ে নানা আয়োজনে করেছেন উদযাপন। আসছে আগামীতে আরো ভালো কিছুর প্রত্যয়ে…।