সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় বধির সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহাবুব

বুধবার, ০১ মার্চ ২০২৩ | ১:৫৩ পূর্বাহ্ণ

জাতীয় বধির সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহাবুব

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ- সভাপতি (অবধির) পদে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জের কৃতি সন্তান মাহাবুর রহমান মাহাবুব।

এবিষয়ে মাহাবুব রহমান মাহাবুব বলেন, বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ- সভাপতি ( অবধির ) পদে নির্বাচিত হওয়ায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি জাতীয় বধির সংস্থার সকল বধির ও অবধির ভাই-বোনদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি সকল বধির ও অবধির ভাই-বোনদেরকে সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি যেনো আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এর জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পরিচালক সমাজসেবা অধিদপ্তর ঢাকা (সামাজিক নিরাপত্তা) মোহাম্মদ রবিউল ইসলাম।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন