সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চেম্বার সভাপতি ও বিকেএমইএ নির্বাহী সভাপতির সাথে হোসিয়ারি এসোসিয়েশন নেতৃবৃন্দের স্বাক্ষাৎ

বুধবার, ০১ মার্চ ২০২৩ | ১:৫০ পূর্বাহ্ণ

চেম্বার সভাপতি ও বিকেএমইএ নির্বাহী সভাপতির সাথে হোসিয়ারি এসোসিয়েশন নেতৃবৃন্দের  স্বাক্ষাৎ

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসি‌ডেন্ট খা‌লিদ হায়দার খান কাজ‌ল এবং বি‌কেএমইএ’র নির্বা‌হী সভাপ‌তি ও বি‌সি‌ক শিল্প মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি মো. হাতেম এর সা‌থে সৌজন‌্য স্বাক্ষাৎ ও ফু‌লেল শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেছেন বাংলা‌দেশ হোসিয়ারী এসো‌সি‌য়েশ‌নের নব‌নির্বা‌চিত (২০২৩-২০২৫) কার্যনির্বাহী প‌রিষ‌দের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপু‌রে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে খা‌লিদ হায়দার খান কাজল এবং বি‌সিক শিল্পনগরী‌তে মোঃ হা‌তেম এর সা‌থে পৃথকভা‌বে এ সৌজন‌্য স্বাক্ষাৎ ক‌রেন তারা।

বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল এর নেতৃ‌ত্বে এসময় আরো
উপ‌স্থিত ছি‌লেন সহ সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, জেনারেল গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. আতাউর রহমান, মো. মোজাম্মেল হক, বৈদ্যনাথ পোদ্দার, আমিরুল্লাহ রতন, মো, আবুল বাশার বাসেত ও এসোসিয়েট গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন